ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিন্ডিকেটমুক্ত কৃষি নিশ্চিত করা হবে দিনাজপুরে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১২:১৩ এএম

দিনাজপুর প্রতিনিধি ॥

কৃষকদের উৎপাদিত শাকসবজি সংরক্ষণের জন্য ছোট ছোট হিমাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষিতে কোনো সিন্ডিকেট থাকবে না।

কৃষকরা সরাসরি গোডাউনে ধান দিতে পারবেন। এবার ধানের দামও গতবারের চেয়ে বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ঢেলপীরে বোরো ব্রি ধান-৮৮ কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কৃষক তাদের পণ্যের ন্যায্য দাম পায় না। মধ্যস্বত্বভোগীরা দাম পায়। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, আমরা সে ব্যবস্থা করেছি। কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মাঠ দিবসে কৃষকদের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তার পুরোটাই যেন কৃষকদের মাঝে খরচ করা হয়। এখানে কোনো দুর্নীতি করা যাবে না।

তিনি আরও বলেন, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগে থেকেই লিচু ও আম বিদেশে রপ্তানি করা হয়। এবার লিচু ও আমের পাশাপাশি কাঁঠালও বিদেশে রপ্তানির ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বরেন্দ্র কর্মকর্তাদের পানির দাম কমাতে ও দুর্নীতি বন্ধের পরামর্শ দেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের জমিতে লিচু চাষ করবেন না। দিনাজপুরের লিচু ঢাকায় পাঠানোর জন্য এসি বগির ব্যবস্থা করা হবে। লিচুতে অতিমাত্রায় কীটনাশক স্প্রে না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, কৃষি কর্মকর্তারা যেভাবে বলেন, সেভাবেই কীটনাশক ব্যবহার করতে হবে।

মাদক সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাদক শুধু বিরলের সমস্যা নয়, এটা সারা দেশের সমস্যা। এ ব্যাপারে জনগণকে সজাগ থাকার পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে কৃষি সচিব মো. এমদাদ উল্লাহ মিয়া, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদুজ্জামান বক্তব্য রাখেন। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুরের ডিআইজি মো. আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. জাফর ইকবালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে তিনি দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি এবং রংপুর বিভাগের আওতাধীন সকল জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সাথে আইনশৃঙ্খলা ও কৃষির সার্বিক পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন।

বিকেল সাড়ে ৪টায় তিনি দিনাজপুর সদর উপজেলার নশিপুরস্থ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর একই স্থানে রংপুর বিভাগীয় অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন। সব শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর