ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ১০:৫৬ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ৭১  টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা চালিয়ে ইট দিয়ে থেতলে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী।  বুধবার (৭ মে) রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো এর জের ধরে ফারুক মোল্লা ও তার ছেলে বাধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লা, রিজভী মোল্লাসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ইট দিয়ে রিয়াজ হোসেনের মাথা, ঘাড় ও পিঠে আঘাত করে গুরুতর আহত করে।

এসময় রিয়াজ হোসেনের চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাকেও বেধড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সবাইকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ইউ এস বাংলা মেডিক্যাল  হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর