ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুড়িগ্রামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৫২ এএম

কুড়িগ্রাম সংবাদদাতা

চলতি বোরো মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায়  সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে খাদ্য গুদামে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৩৯৩৯ মেঃ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৯৩১ মেঃ টন চাল সংগ্রহ করবে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, চালকল মালিক সমিতির সভাপতি মাহাবুবার রহমান, মিলার মুকুল, রেজা, সাজু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন বলেন, আজকের এ উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হল। এ্যাপসের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ার বিষয়টি সকলকে জানানোর অনুরোধ রইলো। যেন কৃষকরা তাদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিয়ে অর্থ বুঝে নিতে পারবেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর