ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডিসি, এসপি সেজে টাকা হাতিয়ে নিতেন প্রতারক সাইদুর রহমান বিপ্লব


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১১:৪৭ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

তিনি কখনো জেলা প্রশাসক (ডিসি), আবার কখনো পুলিশ সুপার (এসপি) সাজতেন। এভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্নজনের কাছে থেকে টাকা হাতিয়ে নিয়েছেন—এমন অভিযোগে সাইদুর রহমান বিপ্লব  (৩৩) নামের এক প্রতারক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কালীগঞ্জে থানা  পুলিশ তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার( ৮ মে)দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টির নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক। পুলিশ জানিয়েছে, সাইদুর রহমান বিপ্লব কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি  গ্রামের ময়েদ আলীর ছেলে। গত বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বরিশালের মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কালীগঞ্জ পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা হওয়ার  আজ বৃহস্পতিবার  তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হবে।

কালীগঞ্জ থানার  সূত্রে জানা যায়, সাইদুর রহমান বিপ্লব দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তাঁর সহযোগীদের নিয়ে তিনি কখনো জেলা প্রশাসক বা পুলিশ সুপার সাজতেন। মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেন,সাইদুর রহমান বিপ্লব বিভিন্ন সময় সরকারী কর্মকর্তা এমনকি ২০১৪ সালে ডিসি পরিচয়ে প্রতারনা করতে গিয়ে ধরা পরে পরে এমন ২ টি মামলায় ১ বছর বিনাশ্রম সাজা হয়।এবং তার নামে ঢাকা,শরিয়তপুর, রাজশাহী,গাইবান্ধা, গাজিপুর,শেরপুর,ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় ৮টি প্রতারনা মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর