ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোরে পলিথিনে মোড়ানো মানুষের হাত উদ্ধার


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৭:২৯ এএম

নাটোর প্রতিনিধি 

নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো মানুষের বাম হাতের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাত ৮টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়ার নারদ নদে ব্রিজ থেকে এ হাতের অংশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, এলাকাবাসী রাতে ব্রিজের ওপর মানুষের কাটা হাত দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ কাটা হাত উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহাবুর রহমান জানান, অন্যকোনো স্থান থেকে হাতের কাটা অংশ আনা হতে পারে। চলন্ত যানবাহন থেকে এটি নারদ নদে ফেলার চেষ্টা করা হয়।

ওসি মাহবুর রহমান আরোও বলেন, কনুই থেকে কাটা অংশটি বাম হাতের। আর এটি বয়স্ক মানুষের হতে পারে। এছাড়া বুড়ো আঙুলের সঙ্গে ছোট একটি অতিরিক্ত আঙুল রয়েছে। উদ্ধার হওয়ার কাটা অংশের সূত্র ধরে তার পরিচয়ের সনাক্তের চেস্টা চলছে বলে জানান তিনি।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর