ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ১১:৫৪ পিএম

নাটোর প্রতিনিধি 
নাটোরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮মে) দুপুরে স্থানীয় একটি বেসরকারী সংস্থা লাসটার উদ্দ্যোগে  সিভিল সার্জন অফিসে এ আয়োজন করে।  দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে আদালত চত্বর হয়ে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়ে সিভিল সার্জন হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।


লাসটারের সভাপতি লায়লা আরজুবান্দ বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মুক্তাদির আরেফিন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন,থ্যালাসেমিয়া এক ধরনের রক্ত শূন্যতাজনিত মারাত্বক রোগ। থ্যালাসেমিয়া রোগীদের দেহে স্বাভাবিক ভাবে রক্তের লোহিত কনিকা তৈরী হলেও পরিপক্ক হতে পারেনা। সচেতনতা বৃদ্ধির ফলে এই রোগ কিছুটা প্রতিরোধ করা সম্ভব।


অনুষ্ঠানে অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন,  সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, ডাঃ সুকন্যা সরকার,, নাটোর প্রেসক্লাবের সহ সভাপতি ও যুগান্তরের নাটোর প্রতিনিধি মোঃ শহীদুল হক সরকার,  ব্র্যাক এনজিও জেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান, লাসটারের সমন্বয়কারী মোঃ  জেকের আলী রায়হান সহ থ্যালাসেমিয়া রোগী ও রোগীর অভিভাবকগণ।


এ সম্পর্কিত আরো খবর