আন্তর্জাতিক ডেস্ক
সীমান্তের দ্বিপাক্ষিক নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি)
পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে ভারতীয় অন্তত ৫০ সৈন্য নিহত
হয়েছেন বলে দাবি করেছেন
পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী
আতাউল্লাহ তারার এই দাবি করেছেন
বলে দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে দেওয়া এক বিবৃতিতে তিনি
বলেন, কাপুরুষোচিত শত্রুরা অন্ধকারের আড়ালে হামলা করেছে। দেশটির এই মন্ত্রী বলেন,
ভারত রাফাল যুদ্ধবিমান নিয়ে গর্ব করছে এবং
যা ইচ্ছা তাই করার হুমকি
দিয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে
আগ্রাসন চালানোর সময় ভারত অপমানজনক
ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
ভারতকে
পাকিস্তানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিয়ছে
বলে দাবি করেছেন মন্ত্রী
তারার। তিনি বলেন, পাকিস্তানি
বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি চালিয়ে ভূপাতিত
করেছে এবং সেনাবাহিনীর একটি
ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে। এতে কেবল ভারতের
বিমানই পড়েনি বরং দেশটির গর্বও
চুর্ণ হয়ে গেছে।
পাকিস্তানের এই তথ্যমন্ত্রী বলেছেন,
পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ৪০
থেকে ৫০ ভারতীয় সৈন্যকে
হত্যা করেছে। ভারত এখনও নিহত
সৈন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি।
তিনি বলেন, আমরা পাকিস্তানে ভারতের
সামরিক বাহিনীর ছোড়া ইসরায়েলের তৈরি
অন্তত ২৫টি ড্রোনও ভূপাতি
করেছি। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ধ্বংস করার জন্য ভারত
এসব ড্রোন মোতায়েন করেছিল। পাকিস্তানের ক্ষতি করার ভারতীয় প্রচেষ্টা
নস্যাৎ হয়েছে এবং দেশটি এখন
অপমানের মুখোমুখি হয়েছে।
এদিকে, পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছেন বলে
দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে
সর্বদলীয় এক বৈঠকে দেশটির
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি
করেছেন।
এর
আগে বুধবার ভারতের সরকারের একাধিক সূত্র পাকিস্তানে হামলায় অন্তত ৭০ জন নিহত
হয়েছেন বলে দাবি করেছিল।
সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো
ধ্বংস করে দেওয়ার দাবি
জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর
বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত
কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা
চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয়
সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত
২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এরপর বৃহস্পতিবার রাতভর
পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন
ড্রোন হামলা চালিয়েছে ভারত।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তারা এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে।
রাওয়ালপিন্ডিতে
সেনাবাহিনীর সদরদপ্তর থেকে পাকিস্তানের সামরিক
বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে
বলেছেন, গত রাতে ভারত
একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের
কাজ করেছে। ভারতের ছোড়া একটি ড্রোন
পাকিস্তানের সেনাবাহিনীর এই সদরদপ্তরের কাছে
ভূপাতিত করা হয়েছে বলে
জানিয়েছেন তিনি।
পাকিস্তানে
হামলার জবাবে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত
১৫টি শহরে সামরিক স্থাপনা
লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র
হামলা করেছে বলে অভিযোগ করেছে
নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে
জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের
১৫টি শহরে সামরিক স্থাপনা
নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে
পাকিস্তান। তবে এসব হামলায়
ভারতে কোনও হতাহত কিংবা
ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে
তা জানা যায়নি।
আকাশজমিন/আরআর