গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচরীজের সামনে ডাকাতির প্রস্তুতিকালে দুইটি সুইচ গেয়ার চাকুসহ তিনজন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ভোলা জেলার লাল মোহন থানার ৮ নং ওয়ার্ড এপি-শিবু মার্কেট কায়েমপুর রনির বাড়ির ভাড়াটিয়া পশ্চিম চরমেদ গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫), ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গোয়ালে টিলা গ্রামের বাসিন্দা মো. জাফরের ছেলে এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এপি-সস্তাপুর ইমাম হাজীর বাড়ির ভাড়াটিয়া মো. সুমন (২২), বরিশাল জেলার উজিরপুর থানার গাজির পাড় গ্রামের বাসিন্দা বাবুল বেপারীর ছেলে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এপি-লামা পাড়া বাবুলের বাড়ির ভাড়াটিয়া শুভ বেপারী (২৮)।
এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ১০ মে দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নি:) আমিনুল হক সংগীয় ফোর্সসহ দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে হাতে ডাকাতির প্রস্তুতি নেয়াকালে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আকাশজমিন/আরআর