ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান নতুনধারার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১২:২৩ পিএম

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ১২ মে প্রেরিত এক বিবৃতিতে আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি দেশের মানুষকে আবারো ফ্যাসিস্ট শাসনামলকে স্মরণ করিয়ে দিচ্ছে।

কারণ, ফ্যাসিস্ট আমলেও এভাবে জনগণের কথা না ভেবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ইন্ধন যোগানো হয়েছে। যদি দেশে এভাবে দ্রব্যমূল্য বাড়তে থাকে, দুর্নীতি চলতে থাকে, সাধারণ মানুষের কথা না ভেবে যেখানে সেখানে রাস্তা-ঘাট আটকে দিয়ে সমাবেশ করা হয়, তাহলে সাধারণ মানুষ আবারো নিরুপায় হয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। শান্তিতে নোবেল বিজয়ী একজন বরেণ্য ব্যক্তির পরিচালিত দেশে সবার আগে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়া যেমন জরুরী, তেমনই জরুরী রাজনৈতিক অস্থিরতা কমিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

আর এই কাজগুলো করা না হলে অতিতের মত আবারো রাজপথে নামবে বারো বছর ধরে জনদাবি বাস্তবায়নের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি। বিবৃতিতে মোমিন মেহেদী বলেন, আমরা স্পষ্ট করতে চাই- মঞ্চ- মোর্চা-মহাজোট বা যুগপৎ-এর আন্দোলনে বিশ্বাসী নয় নতুনধারা বাংলাদেশ এনডিবি। যে কারণে যেখানে সেখানে, যার তার সাথে গিয়ে আমরা রাজনৈতিক কথা বলতে পারি না। নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত আজ ও আগামীতেও আলাদাভাবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কথা বলবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর