ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লালমানিরহাটে মামলা থেকে খালাস পেলেন বিএনপির ৭৫ নেতাকর্মী


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৮:৪৮ এএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ৭৫ নেতাকর্মী। সোমবার(১২ মে) দুপুরে প্রধান আসামি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ অন্যান্য আসামিরা আদালতে হাজিরা দিলে লালমনিরহাট জেলার বিজ্ঞ ও দায়রা জজ আদিব আলি মামলার সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ২০১৬ সালে জেলা সদরের বড়বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করে বিএনপি। এতে ক্ষিপ্ত হয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে রাষ্ট্রপক্ষকে বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি ,সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ ৭৫ জন নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে সন্ত্রাস ও নাশকতার অভিযোগ এনে লালমনিরহাট জজ আদালতে একটি মামলা দায়ের করে।

দীর্ঘদিন মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ সহিংসতা ও নাশকতার যথোপযুক্ত তথ্য প্রমাণাদি আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় এ মিথ্যা ও বানোয়াট মামলার সকল আসামীকে খালাস প্রদান করেছেন আদালত। আসামীরা রায়ে সন্তোষ প্রকাশ করে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের নিন্দা জানান তারা ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর