ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

বিমানবন্দরে ট্রাম্পকে ‘বিরল’ সম্মান জানালেন প্রিন্স সালমান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে অবতরণ করে ট্রাম্পকে বহনকারী বিমান। এ সময় সেখানে ছুটে যান সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদিতে যে অতিথিই আসুক না কেন তাকে সাধারণত প্রাদেশিক গভর্নর বা নিম্ন সারির কর্মকর্তারা বরণ করে নেন। তবে ট্রাম্পের বেলায় ব্যতিক্রম দেখা গেলো।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, ট্রাম্পের বিমান যখন সৌদির আকাশসীমায় প্রবেশ করে ঠিক তারপরই দেশটির বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান তার বিমানকে এস্কোর্ট দিয়ে রিয়াদ বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসে। বিমান থেকে নামার পর ট্রাম্পকে রিয়াদ বিমানবন্দরের গ্র্যান্ড হলে যান প্রিন্স সালমান। যেখানে ট্রাম্প ও তার সহযোগীদের আরবের ঐতিহ্যগত কফি দেওয়া হয়। ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমান বেশ ভালো সম্পর্ক গড়তে চান সেটি তার বিমানবন্দরে ছুটে যাওয়ার মাধ্যমে ফুটে উঠেছে।

এরআগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন বাদশাহ সালমান। এরপর ২০১১ সালে আরব বসন্তে যুক্তরাষ্ট্রের ইন্ধন ও ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পর দেশটির ওপর ক্ষুব্ধ হয় সৌদি।

২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যখন সৌদিতে গিয়েছিলেন তখনও বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন প্রাদেশিক গভর্নর। ওই সফরে প্রিন্স সালমানের সঙ্গে তার দপ্তরের সামনে মুষ্টি মেলান বাইডেন। যা পরবর্তীতে বেশ ভাইরাল হয়। কারণ এর আগের বছর বাইডেন যখন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখন তিনি প্রিন্স সালমানকে ‘বিচ্যুত ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছিলেন। মূলত ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে তুরস্কে সৌদির দূতাবাসে হত্যার ঘটনায় প্রিন্স সালমানের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। সূত্র: এপি

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর