ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাবনায় চরমপন্থি দলের নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৪:২৫ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনায় চরমপন্থি দলের নেতা বাবুল শেখ ওরফে লগা বাবুকে গুলি করে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এর আগে সোমবার (১২ মে) দিবাগত রাত টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ বিজয় রামপুর গ্রামের মৃত: হোসেন শেখের ছেলে। পুলিশের দাবী নিহত ব্যাক্তি চরমপন্থি দলের নেতা ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। 

পুলিশ স্থানীয়রা জানান, বিজয় রামপুর গ্রামের বাজারে একটি চায়ের দোকানে প্রতিদিন বসে আড্ডা দিতেন বাবুল শেখ। ঘটনার রাতে ওই দোকান থেকে বের হয়ে কিছু দূরে যাওয়া মাত্র দূর্বৃত্তরা বাবুল শেখকে কুপিয়ে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে বাবুল শেখের স্বজন স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি (তদন্ত) এএফএম মনিরুজ্জামান মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কে বা কারা, কি কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরো জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু চরমপন্থি দলের নেতা ছিলেন। সে দুই বছর আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চরমপন্থি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি আতাইকুলা থানায় দুইটি হত্যা একাধিক মামলা রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর