ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় তরুণ ব্যবসায়ী নিহত


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ২:৪৭ এএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সড়ক দুর্ঘটনায় এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বুধহাটা বাজারের গাজী ট্রেডার্স (আনারের সারের দোকান) এর সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ-ওসি শামছুল আরেফিন জানান, তরুণ ব্যবসায়ী মেহেদী হাসান হৃদয় (২৪) মোটরসাইকেলযোগে বাজারে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রলি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

বিকেলে ময়না তদন্তের জন্য হৃদয়ের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেহেদী হাসান হৃদয় আশাশুনি উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের একমাত্র সন্তান। প্রতিবেশী মহাদেব সরকার জানান, নিহত হৃদয় বুধহাটা বাজারে মোবাইল এক্সেসরিজের ব্যবসা করতেন। আশাশুনি উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের একমাত্র সন্তান।

তার বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল হৃদয়। হৃদয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য অবৈধ ট্রলি চলাচল ও বেপরোয়া গতিকে দায়ী করছেন। তারা দ্রুত দায়ী চালককে শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর