ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিশৃঙ্খলার শঙ্কায় রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:৩১ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি :

রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে বুধবার দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষ মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেককে হল ছাড়তে দেখা গেছে।

আগের দিন মঙ্গলবার ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) এবং বিএসসি নার্সিং (বেসিক) শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতেই কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন বলেন, আগামী ১৬ তারিখ থেকে পরীক্ষা। আরও বিশৃঙ্খলা যদি হয়ে যায়, এ আশঙ্কায় কলেজ বন্ধ করে দিতে হলো। সবকিছু স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম আবারও চালু হবে।

তবে হঠাৎ কলেজ বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, আমাদের ওপর হামলা হলো, আমরা আহত হলাম, অথচ উল্টো আমাদেরকেই হল ছাড়তে বলা হচ্ছে। দূরের ছাত্রীদের এখন কোথায় গিয়ে উঠবে?

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, আগামী ১৬ মে দেশের বিভিন্ন নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা। রাজশাহীতেও কেন্দ্র রয়েছে। বড় অঙ্কের বাজেট বরাদ্দ পেয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্যই কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তারা আরও বলেন, যতদিন না আমাদের ওপর হামলার সুষ্ঠু বিচার হচ্ছে, ততদিন কাউকে নার্সিং শিক্ষায় আসার জন্য উৎসাহ দেওয়া উচিত নয়।

উল্লেখ্য, ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) কোর্সের শিক্ষার্থীরা তাদের বিএ-এর সমমান দেওয়ার দাবিতে টানা আন্দোলন করে আসছেন। আর এটি না করার দাবিতে আন্দোলন করছেন বিএসসি নার্সিং (বেসিক) কোর্সের শিক্ষার্থীরা। এ নিয়ে মঙ্গলবার দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। এর জের ধরে কলেজ বন্ধ ঘোষণা করা হলো।#

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর