ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নলডাঙ্গায় রপ্তানিমুখী কৃষি বিনির্মাণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:০৮ পিএম

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলার অগ্রগামী কৃষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, বেসরকারি সংস্থার প্রতিনিধির সমন্বয়ে  পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার সকল ১০ টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের   উপ-পরিচালক কৃষিবিদ  মোঃ হাবিবুল ইসলাম খান। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরী সেশন পরিচালনা করেন পার্টনার রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার  কৃষিবিদ - মোঃ আঃ লতিফ৷।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে, পার্টনার কিভাবে কৃষক মাঠ স্কুল থেকে কৃষক সেবা কেন্দ্র গড়ে তুলবে, কিভাবে কৃষক নিরাপদ ও মানসম্মত ফসল বিদেশে রপ্তানি করতে পারবে তা তুলে ধরেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোয়ার হোসেন ৷ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্সসি ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন ও সঠিক ও উন্নত জাতের বীজের ব্যবহার, পরিমিত পরিমাণে সার ও কীটনাশক প্রয়োগ পদ্ধতি ও আধুনিক কৃষি যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের আরও সচেতন করে তুলতেই এই সভা অনুষ্ঠিত হয়েছে । 

পার্টনার কংগ্রেস এর আওতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ),ডিএই কল্যাণ প্রসাদ পাল , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভা পৌর প্রশাসক মোঃ আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পবিত্র কুমার, উপজেলা বিআরডিবি অফিসার মোস্তফা সারোয়ার শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও ) মোঃ হাসিবুল হাসান সুজন, সদর উপজেলা সমবায় অফিসার  মঞ্জিরা পারভিন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসাইন ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম নাহিদ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক বিএনপির সভাপতি এম এ হাফিজ,উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা .মোঃ ফজলুর রহমান প্রমুেখ৷

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর