দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
অসুস্থতার কারন দেখিয়ে দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল আজীজ হাওলাদার। বুধবার(১৪ এপ্রিল) বেরা ১২ টার দিকে রণগোপালদী ইউপি ভবনে সংবাদ সম্মেলন করে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ওই নেতা। তিনি বর্তমানে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এ সময় তিনি লিখিত বক্তব্যে পাঠ করে বলেন, আমি আব্দুল আজিজ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রণগোপালদী ইউনিয়ন শাখা দশমিনা পটুয়াখালী। আমি ২০১২ সাল থেকে এই পর্যন্ত আমি এই ইউনিয়নে আ" আলীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছি,বিগত কয়েক বছর ধরে আমার শারীরিক অবস্থা অবনতি হওয়া হলেও সভাপতির পদ থেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করলেও দলীয় বিভিন্ন সমস্যার কারণে তা করা সম্ভব হয়নি। বর্তমানে আমার শারীরিক অবস্থা এতটাই অবনতি যে এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না।
তাই আমি আমার ইউনিয়ন পরিষদের সদস্যদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কে সাথে নিয়ে বাংলাদেশ আ"লীগের পটুয়াখালীর দশমিনা উপজেলার ১ নং রণগোপালদী ইউনিয়ন শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।এখন থেকে ওই দলটির সাথে আমার কোন সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও থাকবে না। এ সময় সাংবাদিকদের লেখা ও প্রচারের মাধ্যমে দলটির সভাপতির পদ থেকে তার পদত্যাগের বিষয়টি দেশবাসীকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
আকাশজমিন/আরআর