ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সাতক্ষীরায় সিলিং ফ্যানের সাথে ঝুলছিলো বিজিবি সদস্যের লাশ


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:১৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্য আবু সালেহ আহম্মেদ (৩৫) আত্মহত্যা করেছে। বুধবার  সকালে শ্যামনগরস্থ নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় এঘটনা ঘটে।

আত্মহননকারি বিজিবি সদস্যের নাম সিপাহী আবু সালেহ আহম্মেদ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তার বিজিবি সদস্য নং-১০৩১৫৭। তিনি সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নে সিপাহী হিসাবে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, সিপাহী আবু সালেহ আহম্মেদ শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামে পলাশের বাসায় ভাড়া থাকতেন।

 

বুধবার সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে ভাড়া বাসায় নিজ শয়ন কক্ষের মধ্যে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে অত্মহত্যার চেষ্টা করেন। এসময় গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।

 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৫) দায়ের করে উপ-পরিদর্শক ফারুক আলী মন্ডলকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে প্রাথমিক অবস্থায় তার আত্যহত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর