ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কচুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:০৮ পিএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.  মাহবুব আলম বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঢাকা আন্তর্জাতিক  শাহজালাল বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় গ্রেপ্তার করেন। বিষয়টি  নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আজিজুল ইসলাম।

জানা যায়, মাহবুব আলমের বিরুদ্ধে ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে। ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং তার স্ত্রী, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় হামলার শিকার হন।

আওয়ামী লীগের ৪০-৫০ জন যুবক তাদের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। হামলার সময় আসামিরা অস্ত্র, পিস্তল, রিভলবার ও শর্টগান নিয়ে আক্রমণ করে, যার ফলে ২৭ জন আহত হন। এই ঘটনায় গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম এবং সাবেক মেয়র নাজমুল আলম স্বপনসহ মোট ৮৯ জনকে এজাহার নামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৫শ জনকে বিবাদী করা হয়েছে। বাদী উল্লেখ করেছেন যে, তিনি স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা সরকারের পতনের পর ন্যায় বিচার পাওয়ার আশায় এই মামলা দায়ের করেছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়ে বিমানবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বরত অফিসারদের চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতে আজ সকালে শাহজালাল বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় ফোর্স পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর