ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন

টেকসই ভবিষ্যতের পথে বরিশালের সবুজ তরুণরা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৯:২৬ পিএম

পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপীইকোপ্রেনিউরস বুটক্যাম্প ২০২৫ লাল সবুজ সোসাইটি অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই বুটক্যাম্পে বরিশাল জেলার তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

 এই বুটক্যাম্পের জন্য প্রাথমিকভাবে ৬৫ জন তরুণ আবেদন করেন। যাচাই-বাছাই শেষে শর্টলিস্ট করে সেরা ২০ জন উদ্যোক্তাকে বাছাই করা হয়, যাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মূল প্রশিক্ষণ পর্ব। বরিশালের সদর রোডে অবস্থিত সেলিব্রেশন পয়েন্টে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ লাভ করেন। সবুজ ব্যবসা মডেল, টেকসই পণ্য ডিজাইন, পরিবেশবান্ধব বিপণন কৌশল, ব্যবসা পরিকল্পনা পিচিং এবং বাস্তবভিত্তিক অর্থায়ন সম্পর্কে।

 প্রশিক্ষক প্যানেলে ছিলেন পরিবেশ উদ্যোক্তা উন্নয়ন খাতের অভিজ্ঞ ব্যক্তিত্বরা। হ্যাপি ভেঞ্চার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হাসান আলোচনা করেন সবুজ উদ্যোগ শুরু করার ধাপ প্রক্রিয়া নিয়ে। ব্যবসায়িক পরিকল্পনা তৈরির কৌশল নিয়ে মতবিনিময় করেন প্রশিক্ষক রাকিব বায়ানি। পেটেক্স হ্যান্ডিক্রাফট্-এর পরিচালক মো. তানভীর হোসাইন আলোচনা করেন পরিবেশবান্ধব ব্যবসার সম্ভাবনা চ্যালেঞ্জ নিয়ে। আন্তর্জাতিক পর্যায়ের পরিবেশবান্ধব বিপণন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর উপপরিচালক দীপু হাফিজুর রহমান।

 বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা পরিবেশভিত্তিক বিভিন্ন ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল

 বর্জ্য রূপান্তরের মাধ্যমে পরিবেশ পুনরুদ্ধার। আদর্শ কুঠির শিল্প গড়ে তোলা। জেলেদের জন্য ভাসমান ফ্লোট তৈরি করা। এই উদ্যোগগুলো কেবল টেকসই সমাজ গঠনে সহায়কই নয়, বরং স্থানীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করতে সক্ষম। লাল সবুজ সোসাইটির জাতীয় কার্যনির্বাহী বোর্ডের সদস্য মোস্তাকিমা রহমান বিনীতা বলেন, “এই বুটক্যাম্পের মাধ্যমে আমরা তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে সক্ষম করে তুলতে চাই, যাতে তারা টেকসই উন্নয়নে বাস্তব অবদান রাখতে পারে।

সমাপনী দিনে অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তারা তাদের ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করেন এবং বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সেরা তিনজন উদ্যোক্তাকে দশ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। ইকোপ্রেনিউরস বুটক্যাম্প ২০২৫বরিশালের তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতের জন্য একটি টেকসই সচেতন সমাজ গঠনে প্রেরণা জোগাবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর