লালমনিরহাট প্রতিনিধি / : 254
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলায় বজ্রপাতের আঘাতে করিম ইসলাম (৬০) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর সফিরহাট এলাকায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। করিম ইসলাম ওই এলাকার বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর সফিরহাট এলাকায় মৃত কফিলুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ঘুম থেকে উঠে করিম ইসলাম বাইরে বের হন। সকালে নিজেদের খেত থেকে ভুট্টা তোলার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এ সময় আব্দুল করিম বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর হয়। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।