সিরাজগঞ্জ প্রতিনিধি / : 162
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে শিকল কেটে ও তালা ভেঙে এক রাতে দুইটি ট্রান্সফরমার চুরি, আতঙ্কিত কৃষক সেচ নিয়ে আছে দুশ্চিন্তায়। শুক্রবার (১৬ মে) ভোরে এ ঘটনাটি ঘটে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল পশ্চিম মাঠে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, বিদ্যুৎ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ছাড়া একজন সাধারণ চোরের পক্ষে কোন ভাবেই সম্ভব নয় বিদ্যুৎ চালু অবস্থায় খুঁটি থেকে শিকল ও তালা ভেঙে এভাবে ট্রান্সফরমার চুরি করা।
সিরাজগঞ্জ
পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার
বোরো ধানের মৌসুম শুরু হতেই একটি চক্র বৈদ্যুতিক সেচ ট্রান্সফরমার চুরি করছে।এরই ধারাবাহিকতায়
শুক্রবার ভোর রাতে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল পশ্চিম মাঠে এক সঙ্গে দুইটি ট্রান্সফরমার
চুরি হয়ে যায়। এ ঘটনায় কৃষকের মাঝে আতঙ্কের পাশাপাশি সেচ নিয়ে পড়েছেন
দুশ্চিন্তায়।
কুন্দইল
গ্রামের কৃষক শিপন সরদার ও শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে লোকমুখে খবর পান তার
পশ্চিম মাঠের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। সেখানে খুঁটির নিচে
গিয়ে দেখতে পান শিকল ও তালা ভেঙে ট্রান্সফরমারের আসল জিনিসগুলো চোরচক্র নিয়ে গেছে।
সিরাজগঞ্জ
পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা
মো. শামসুজ্জামান জানান, ভোগবসন্তপুর কুন্দইল পশ্চিম মাঠ থেকে দুইজন কৃষকের দুইটি ট্রান্সফরমারের
চুরি খবর পেয়েছি। তবে মোট কত কেভি এবং কোন কোন কৃষকের চুরি গেছে সেটি তদন্তে লোক পাঠানো
হয়েছে।
তাড়াশ
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো চুরির
অভিযোগ থানায় আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশজমিন/আরআর