ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তাড়াশে ভ্যান চালকের লাঠির আঘাতে কৃষক নিহত


  • আপলোড সময় : শুক্রবার ১৬ মে, ২০২৫ সময় : ৮:৫৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে অন্যের জমির উপর দিয়ে ভ্যান চলাচলের রাস্তা দাবী করে ভ‌্যান চালক আনিসুর রহমান। রাস্তা না পেয়ে ক্ষীপ্ত হয়ে ওই ভ্যান চালক লাঠি দি‌য়ে আঘাত ক‌রে কৃষক সাইদার রহমান (৬৫) কে এতেই ওই কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় সাইদার রহমানের ছেলে রফিকুল ইসলামও গুরতর আহত হয়। শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা‌টি ঘ‌টেছে, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ভ্যান চালক আনিসুর রহমান (২৫) একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে কৃষক সাইদার রহমানের ফসলী জমির উপর দিয়ে দীর্ঘদিন ধরে ভ্যান চলাচলের রাস্তা দাবী করে আসছিলেন। কিন্তু জমির মালিক কৃষক সাইদার রহমান তাতে সম্মত না হওয়ায় উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয়ের মধ্যে বাগবিতান্ডা শুরু হয়। এক পর্যায়ে ভ‌্যান চালক আনিসুর রহমান বাঁশের লাঠি দিয়ে সাইদার রহমানের মাথায় আঘাত করেন এবং তার ছেলে রফিকুল ইসলালের অন্ডোকোষে আঘাত করে গুরুতর আহত করেন। এ সময় এলাকাবাসি তাদের উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে নেয়ার পথে সাইদার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত রফিকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে সাইদার রহমান নামক ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর