ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মানসিক ভারসাম্যহীন যুবকের কান্ড


  • আপলোড সময় : শনিবার ১৭ মে, ২০২৫ সময় : ৪:১৭ পিএম

কচুয়া ( চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলায় ইমান হোসেন দিপু (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার  (১৬ মে ) সন্ধ্যায় ৬টার দিকে যেকোনো সময় কান্দিরপাড় গ্রামের হারুন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইমান হোসেন উপজেলার কান্দিরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী রোকসানা আক্তার জানান, আমার বিয়ে হওয়ার দুই বছর পর থেকেই আমার স্বামী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। বিভিন্ন সময় ঘরের আড়ার সাথে আত্মহত্যার চেষ্টা করে। তিনি দীর্ঘ ১০ বছর যাবত মানসিক ভারসাম্যহীন আমার স্বামী। আমি দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে,  নিজ বাড়িতে ঘরের ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে ইমান আত্মহত্যা করে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।  ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে  ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে  লাশ উদ্ধার করি। নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার থেকে জানা গেছে। আত্মহত্যার কারণ উদঘাটনে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।" এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর