লালমনিরহাট প্রতিনিধি / : 165
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিহাট জেলা কালীগঞ্জ উপজেলার হাড়িখাওয়া গ্রামে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭মে) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখাওয়া গ্রামে গুরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমলা বেগম (৫৫)ও তার ছেলে জামাল হোসের (৩৩)মর্মান্তিক মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোয়াল ধরে চার্জে রাখা অটোরিকশায় প্রথমে জামাল হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে থাকেন। বিষয়টি তার মা কমলা বেগম দেখে তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুজনে মারা যান। এ ঘটনায় ঐ এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
আকাশজমিন/আরআর