ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গ্রাম আদালতের কার্যক্রমের প্রসারে প্রশিক্ষণের বিকল্প নেই: জেলা প্রশাসক


  • আপলোড সময় : শনিবার ১৭ মে, ২০২৫ সময় : ৮:৫২ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে কালীগঞ্জে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭মে)  দুপুর ১২টায় কালীগঞ্জ উপজেলার কনফারেন্স হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে  এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. এইচ এম রকিব হায়দার স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) এর সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবেন। জন্য সকল জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে *জনপ্রতিনিধিদের  প্রশিক্ষণের বিকল্প নেই। সমাজের সকল মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বিশেষ করে ছোট খাটো বিরোধগুলো আদালতে না এনে  স্থানীয় পর্যায়ে মীমাংসা করার ক্ষেত্রে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। আর এই কার্যক্রমের সফল বাস্তবায়নের অংশীদার হলেন সরকারের ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ। গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সচেতনতা  তৈরি করতে হবে। মানুষ যেন গ্রাম আদালত সম্পর্কে জেনে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে

প্রশিক্ষণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন  কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক উপজেলা সমাজসেবা কর্মকর্তা। প্রশিক্ষণে কালীগঞ্জ  উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে আরও ৩টি প্রশিক্ষণ কার্যক্রমে বাকী ইউনিয়নের ইউপি মেম্বারগণকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর