ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কাকিনা-মহিপুর সড়ক সেতু দিয়ে বাস ট্রাকসহ সকল যানবাহন চলার দাবি


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ৫:০২ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর রংপুর সরু সড়কটি মহাসড়ক দাবীতে সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাট জেলা যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি। সংবাদ সম্মেলনে এলজিইডি সড়কটি সড়ক জনপদের আওতায় নিয়ে বাস ট্রাকসহ সকল যানবাহন চলাচলের দাবী করেন। আজ সোমবার দুপুরে  কালীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির বাবু একটি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, তিস্তা নদীতে সেতু নির্মাণের পর ২০১৮ সালের এপ্রিলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর ২০২৩ সালের ২৮ মে রাতে হঠাৎ সেতু দিয়ে ভারি যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে ট্রাক মালিক চালকেরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়ে। বুড়িমারী স্থলবন্দর হতে লালমনিরহাট জেলা দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পাঠাতে প্রায় ৫০কিলোমিটার সড়ক বেশি গাড়ি/ট্রাক চালাতে হয়। কাকিনা-মহিপুর রংপুর সড়ক সরু সড়ক হওয়ায় বাস ট্রাক চলাচল করে না। এতে প্রায় ৫০ কিলোমিটার ঘুড়ে যাত্রী বাহী বাস পণ্যবাহী ট্রাক রংপুর প্রবেশ করতে হয় এতে অর্থ  সময়ের ব্যাপক অপচয় হয়। তিনি আরো বলেন কাকিনা থেকে রংপুর  এই রাস্তাটি প্রথমে সড়ক জনপথ (সওজ) বিভাগের আওতায় নিয়ে যথাযথভাবে সংস্কার প্রশস্ত করার পর বাস ট্রাকসহ সকল যানবাহন চলাচলের দাবী জানানো হয়।

ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন,কাকিনা - মহিপুর রাস্তাটি স্থানীয় সরকার আওতাধীন তাই রাস্তা দিয়ে বাস - ট্রাক ভারী  যানবাহন  চলাচল করার জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত স্মারকলিপি দিয়েছেন সংবাদ সম্মেলনের কথাটি কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর