ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নড়াইলে হত্যা মামলায় দুইব্যক্তিকে মৃত্যুদন্ড


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ৪:৪৭ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ইজিবাইক চালক আবু রোহান মোল্যাকে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছেন বিচারক। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন-নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মো: মুনজুর শেখের ছেলে মো: শাহিন শেখ (২৪) ও একই গ্রামের মো: আজিবার খাঁর ছেলে মো: রমজান খাঁ (২৯)।রায় ঘোষনার সময় আসামিরা আদালতের কাঠগোড়ায় অনুপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের মো: চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইক চালক মো: আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যায়।

রাতে আবু রোহান বাড়িতে ফিরে না আসায় পরের দিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন রোহানের পিতা চান মিয়া।জিডি দায়েরের দিন সকাল সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় পাকা রাস্তার পাশে জমিতে পড়ে থাকা অবস্থায় আবু রোহানের মরদেহ উদ্ধার করে।পুলিশ তদন্ত শেষে এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩জনের নামে চার্জশীট আদালতে দাখিল করে।

এ মামলায় ১৪ জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামি মো: শাহিন শেখ ও মো: রমজান খাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে মৃত্যুদন্ড প্রদান করেন বিচারক। এ মামলার অপর আসামি মো: মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর