ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

টঙ্গীতে প্রতিবন্ধী যুবতীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ৪:৫০ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট 'মৈত্রী শিল্পের কাম - কম্পিউটার অপারেটর বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক যুবতীর হাত- পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ি মালিক গোলাম মোস্তফাকে জিজ্ঞেসাবাদ করার আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

 সোমবার (১৯ মে) ভোররাতে  টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের গাজী বাড়ি পুকুর পাড় এলাকায় গোলাম মোস্তফার তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনের ৩ তলার ৫ নম্বর রুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম লিখন আক্তার (২৫)। তিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিলেন এবং টঙ্গী সমাজকল্যাণ অধিদপ্তরে তৃতীয় শ্রেণীর কম্পিউটার অপারেটর পদে নিযুক্ত ছিলেন।

তাঁর পিতা সেলিম হাওলাদার ও মাতা রাজিয়া বেগম। তাঁর স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায়। তিনি বর্তমানে গাজী বাড়ি পুকুর পাড়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 পুলিশ ও ভাড়াটিয়াদের তথ্য মতে জানা যায়, নিহতের হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করা হয় এবং রুমের বাইরে থেকে দরজা বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে। পাশের বাসার লোকজন সকালে বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 


এ ঘটনায় টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মোঃ মহসীন আলী বলেন, মেয়েটি মাস্টার্স ডিগ্রী পাশ। আমাদের অফিসে তৃতীয় শ্রেণীর কাম - কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর