ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গাজায় যুদ্ধ না থামালে ইসরায়েলকে ‘ছেড়ে দিতে পারে’ যুক্তরাষ্ট্র

ট্রাম্প শিবিরের হুঁশিয়ারি


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ১২:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্রএমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা।

সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। একটি সূত্রের বরাতে প্রভাবশালী এই মার্কিন পত্রিকাটি জানায়, “ট্রাম্পের লোকজন ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছেযুদ্ধ না থামালে আমরা তোমাদের ত্যাগ করব সূত্রটির দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ থামানোর রাজনৈতিক সক্ষমতা রয়েছে, কিন্তু তিনি সেই ইচ্ছা দেখাচ্ছেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্তই করেননি, যা নেতানিয়াহুর ওপর চাপের আরেকটি ইঙ্গিত। গাজায় মানবিক ত্রাণ প্রবেশে সম্মতি দিতে বলেও ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ইসরায়েলের ওপর চাপ আসছে।

নেতানিয়াহু আগেক্ষুধার্ত শিশু মরতে থাকা মানুষের ছবি আমাদের মিত্ররাও সহ্য করতে পারছে না”—এমন মন্তব্য করে সীমিত আকারে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছিলেন। সূত্রটি জানায়, গত রোববার রাতে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু এই সিদ্ধান্তকেমাত্র একটি কৌশলগত বিষয়বলে তুলে ধরেছিলেন, যেন এতে রাজনৈতিক দায় না পড়ে।

এদিকে ট্রাম্প শিবিরের কাছ থেকে এই হুঁশিয়ারি এমন এক সময় এলো, যখন ওয়াশিংটন তেল আবিবের সম্পর্ক ক্রমেই টানাপোড়েনে পড়ছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করে, নেতানিয়াহু এখন এমন অবস্থানে পৌঁছেছেন যেখানে তিনি যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব খাটাচ্ছেন এবং যুক্তরাষ্ট্র নিজেও এখন তার দ্বারা প্রভাবিত হচ্ছে। এই ধারণা থেকেই ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েল সফর বাতিল বা পিছিয়ে দিয়েছেন, যা ট্রাম্প শিবিরের অসন্তোষের একটি বড় ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র : আনাদোলু

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর