ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শেরপুর জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি রফিকুল, সা.সম্পাদক ফরিদা


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৫:৫৬ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরে প্রথম বারের মতো বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানানো হয়েছে। কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে নকলার স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম-কে সভাপতি ও শেরপুর সদরের স্বাস্থ্য পরিদর্শক ফরিদা ইয়াছমিন-কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।

 কমিটি অন্যান্যরা হলেন, সহ.সভাপতি মো. জহিরুল আলম (শেরপুর সদর), সহ.সাধারণ সম্পাদক রহিমা আখতার (শ্রীবরদী), সাংগঠনিক সম্পাদক মো. আব্দুছ ছামাদ (ঝিনাইগাতী), সহ.সাংগঠনিক সম্পাদক বীথিকা দেবনাথ (নালিতাবাড়ী), ক্যাশিয়ার মমতাজ বেগম (শেরপুর সদর), প্রচার সম্পাদক জাহানারা বেগম (ঝিনাইগাতী), সহ.প্রচার সম্পাদক ইসরাত জাহান (শেরপুর সদর), সদস্য তাহমিনা হক (নালিতাবাড়ী), আরজুদা আক্তার (শ্রীবরদী), মাজেদা আকতার (নকলা) ও শিরিনা আক্তার (শেরপুর সদর)।

 এ উপলক্ষে, শেরপুর সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে জেলার ৫ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের সমন্বয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য পরিদর্শক জহিরুল আলম-এর সঞ্চালনায় সভায় শেরপুর সদরের ফরিদা ইয়াছমিন, শ্রীবরদীর রহিমা আখতার, ঝিনাইগাতীর আব্দুছ ছামাদ, নালিতাবাড়ীর বীথিকা দেবনাথ ও নকলার মাজেদা আকতারসহ অনেকে বক্তব্য রাখেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর