গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর
গোয়ালন্দে থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায়
উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে
থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড ইবাদুল্লা মিস্ত্রী পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী শেখের ছেলে। থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পৌর শহরের ৪ নং ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়া তোরাই মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার
(২০ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার
করে। এর আগেও তিনি একটি মামলায় জামিনে রয়েছেন। তিনি আরও জানান, ১০ ডিসেম্বর ‘বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কলেজ ছাত্র
মো.
শরিফুল ইসলাম বাদী হয়ে একাধিক আওয়ামী লীগ নেতাসহ মোট ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা
৩০০/৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আকাশজমিন/আরআর