ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৬:৪১ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে গতকাল ২০মে মঙ্গলবার দিনব্যাপী কর্মশালা করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা প্রধানসহ দুই শতাধিক শিক্ষক এ কর্মশালায় অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

 সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ডা: মোঃ আব্দুস সালাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছভীর হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ সিদ্দিকী, প্রধান শিক্ষক রিনা আক্তার মহাদেব বিশ্বাস, আব্দুল গাফ্ফার, গোলাম সাদেক প্রমুখ।

 সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ থেকে বিমুখ হচ্ছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। তাদের মানবিক বিকাশ হচ্ছে না। বিদ্যালয়গামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার প্রাণ কেন্দ্র বানাতে হবে। তাদেরকে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে হবে।  শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে নানা কৌশল অবলম্বন করতে হবে। তবেই শিক্ষার যথার্থ মানোন্নয়ন হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর