ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

‘ট্রাম্পের চাপে’ পদত্যাগ সিবিএস নিউজ প্রধানের


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৯:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

সিবিএস নিউজের কর্মীদের উদ্দেশে দেওয়া বিদায়ী বার্তায় গত কয়েক মাসচ্যালেঞ্জিংসময় কাটানোর ইঙ্গিত দেন নির্বাহী। সংবাদ কার্যক্রমের ওপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মধ্যে সোমবার পদত্যাগ করেছেন সিবিএস নিউজের প্রধান ওয়েন্ডি ম্যাকম্যাহন। সিএনএন জানায়, সিবিএস নিউজের কর্মীদের উদ্দেশে দেওয়া বিদায়ী বার্তায় গত কয়েক মাসচ্যালেঞ্জিংসময় কাটানোর ইঙ্গিত দেন নির্বাহী।

এটি পরিষ্কার হয়ে গেছে যে, কোম্পানি আমি আগামীর পরিকল্পনা নিয়ে একমত নই। আমার জন্য নতুন কিছু করার এবং নতুন নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার এটাই সময়’, লিখেন ওয়েন্ডি। বিদায়ী বার্তায় সিবিএসের বিরুদ্ধে ট্রাম্পের মামলার বিষয়টি উল্লেখ করেননি ম্যাকম্যাহন, তবে সাম্প্রতিক মাসগুলোতে মামলাটিই ছিল তার উদ্বেগের কেন্দ্রবিন্দুতে।

ম্যাকম্যাহন প্রকাশ্যেই তার বার্তা বিভাগের পক্ষে দাঁড়ান। যদিও নেটওয়ার্কটির মাতৃ প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল ট্রাম্পের সঙ্গে সমঝোতায় আসতে চেয়েছিল। এর অংশ হিসেবে স্কাইড্যান্স মিডিয়ার সঙ্গে আটকে থাকা একীভূতকরণ বাস্তবায়ন করতে ট্রাম্প প্রশাসনের অনুমতি পাওয়ার চেষ্টা করছিল প্রতিষ্ঠানটি।

সম্পাদকীয় নীতির সঙ্গে বাণিজ্যিক অগ্রাধিকারের দ্বন্দ্ব অ্যামেরিকার অন্যতম নামী সম্প্রচার নেটওয়ার্ক সিবিএসের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। গত মাসেসিক্সটি মিনিটসপ্রোগ্রামের নির্বাহী প্রযোজক বিল ওয়েন্স স্বাধীনতা সংকুচিত হওয়ার কথা জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন। তার প্রযোজিত প্রোগ্রামটি নিয়ে ক্ষোভ ছিল ট্রাম্পের। সে সময় ওয়েন্স ম্যাকম্যাহন পরস্পরের প্রশংসা করে ট্রাম্পের আইনি আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর