নাটোর প্রতিনিধি
নাটোরের
সিংড়ায় ৩৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। বুধবার (২১
মে) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সমতল ভূমিতে
বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত
প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।
এ
সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
মো. তাশরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা অতিরিক্ত
কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা প্রাণীসম্পদ
দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মো. ইউনুস আলী প্রমুখ।
আকাশজমিন/আরআর