ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পটুয়াখালীতে পরিবেশ রক্ষায় তিন ইউনিয়নবাসীর প্রতিবাদী মানববন্ধন


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৬:৪১ পিএম

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর, আউলিয়াপুর ও মাদারবুনিয়া ইউনিয়নের সাধারণ নাগরিকদের উদ্যোগে কোহিনুর অটো রাইচ মিলের বিষাক্ত বর্জ্যপানি ও রফিক ঢালীর স্ব-মিলের বর্জ্য এবং অবৈধ দখল থেকে মরা খাল (গোরাই নদী) রক্ষা ও পরিবেশ রক্ষার জন্য মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১২ টায় পশ্চিম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় শিক্ষার্থী, কৃষক, যুবসমাজ, প্রবীণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণিপেশার পরিবেশ সচেতন মানুষ। তাঁরা দূষণমুক্ত, দখলমুক্ত ও বাসযোগ্য পরিবেশ গঠনের দাবি জানান।

মানববন্ধনে উত্থাপিত প্রধান দাবিসমূহ কোহিনুর অটো রাইচ মিল থেকে বিষাক্ত বর্জ্যপানি নির্গমন অবিলম্বে বন্ধ করা,রফিক ঢালীর মালিকানাধীন মিলের বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ করা,অবৈধ দখলদারদের কবল থেকে স্থানীয় মরা খাল উদ্ধার করা,প্রাকৃতিক খাল ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিলের বর্জ্য, কেমিকেল যুক্ত গরম পানি সরাসরি খালে ফেলছে ও খাল দখলের কারণে স্থানীয় পরিবেশ চরমভাবে বিপর্যস্ত হচ্ছে। কৃষি উৎপাদন হ্রাস, পানির স্বাভাবিক প্রবাহে বাধা এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

 “এই মিলের বর্জ্য পানিতে ফেলায় আমাদের মাছ নেই, চাষাবাদ নেই। খাল দখলে থাকায় পানি আটকে আছে। মশা উৎপাদন হচ্ছে। আমরা বাঁচতে চাই, আমাদের পরিবেশকে বাঁচাতে চাই। তাঁরা সতর্ক করে বলেন, সমস্যার সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর