ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কালীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৬:৪৭ পিএম

 লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪ টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে গৃহ নির্মাণের জন্য ২৫;বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বুধবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার এসব ঢেউটিন ও টাকার চেক তুলে দেন।

 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ.এম মাজহানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম প্রমুখ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিমে পরিদর্শন করি। জনপ্রতিনিধিদের মাধ্যেমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর