ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাগমারায় আসামি ছিনিয়ে হত্যায় জড়িত দুইজনকে গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৬:৫৮ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:.

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা করে হেফাজতে থাকা আসামীকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে হত্যায় জড়িত দুইজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত গভীররাতে র‌্যাব রাজশাহীর একটি টিম চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


এরা হলো, নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের সেকেন্দার আলীর পুত্র খোরশেদ আলম (৪৫) ও আলম উদ্দিনের ছেলে ভুটু প্রামানিক (৪২)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।


ঘটনার বিবরণ দিয়ে র‌্যাব জানায়, গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাজ্জাক প্রামানিক নামের একজনকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এ ঘটনায় আমিরুলকে স্থানীয়রা ধাওয়া করে আটকে রাখে। পরে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট তাকে হেফাজতে নিয়ে থানায় নেওয়ার প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনী দিয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


র‌্যাব জানায়, ঘটনায় বাগমারা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এরপর থেকেই ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম র‌্যাবের সহযোগিতায় রাজশাহী র‌্যাব দুই আসামীকে গ্রেফতার করে। বুধবার তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর