উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 145
উত্তরাঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর সড়ক থেকে ‘ভারতীয় বলে’ ২৪টি গরু জব্দ করে কাস্টমস অফিসে জমা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এই ঘটনায় বুধবার দুপুরে এসব গরুর মালিক ও হাট ইজারাদাররা রাজশাহী বিজিবি অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। এ সময় তারা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে গরু মালিকদের একটি প্রতিনিধি দল গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। গরুর মালিকরা এসব গরু দেশীয় বললেও বিজির পক্ষ থেকে ভারতীয় বলা হচ্ছে।
গরুর
মালিকরা জানান, কোরবানীর ঈদকে সামনে রেখে তারা বিভিন্ন গ্রাম ও হাট থেকে গরু কিনে নিয়ে
ছাড়পত্রসহ যানবাহনে করে যাচ্ছিলেন। এসময় জেলার রাজাবাড়ি বিজিবি চেকপোস্ট থেকে সেই গরুগুলো
জব্দ করে বিজিবির সদস্যরা।
গরুর
ব্যবসায়ী ও হাট ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার
বাগধানী, বাগসারা ও দুয়ারী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে চার গাড়ি গরু জব্দ করে। মোট
২৪টি গরু নিয়ে আনা হয় বিজিবি রাজশাহীর সদর দফতরে।
এই
খবর পেয়ে ব্যবসায়ীরা দুপুরের দিকে জড়ো হন বিজিবির সদর দফতরের প্রাধান ফটকের াসমনে।
তাদের সঙ্গে হাটের বিভিন্ন পর্যায়ের ইজারাদার ও অন্যান্য গরু ব্যবসায়ীরাও যোগ দেন।
তারা সেখানে নানা স্লোগান দেন। পরে বিজিবির সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে
তারা রাস্তা ছেড়ে দেন।
গরু
ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, সকালে পবার দুয়ারী মোড় দিয়ে তানোর থেকে সিটি হাটে গরু আনছিলেন
তিনি। তাদের গাড়িতে মোট আটটি গরু ছিল। গরুগুলো তারা তানোরের বিভিন্ন গ্রামের চাষীদের
থেকে কিনেছেন। সেগুলো নিয়ে চলে এসেছে বিজিবি। এগুলো দেশিয় গরু, ভারতের না বলে দাবি
করেন তিনি।
এই
বিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করা হলেও তাদের কোন বক্তব্যে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ
না করার শর্তে রাজশাহী বিজিবির এক কর্মকর্তা জানান, গরুগুলো ভারত থেকে চোরাই পথে আনা।
জব্দ করা গরুগুলো আইন মেনে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।#
আকাশজমিন/আরআর