ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

দেশীয় অস্ত্র, হেরোইন ও মোটরসাইকেলসহ ৭ ডাকাত গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৭:২৬ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

টঙ্গীতে দেশীয় অস্ত্র, হেরোইন ও  মোটরসাইকেলসহ সংঘবদ্ধ ডাকাত দলের সাতজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতের নতুনবাজার ও আরিচপুর এলাকায় পৃথক দুটি অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলোজাহিদুল ইসলাম জাহিদ (৩০), মাসুদ রানা (৩২), রুবেল হোসেন (৩০), জামাল উদ্দিন (৩২), শরিফুল ইসলাম (৩৫), মো. শফিকুল ইসলাম (৪৫) এবং মো. কামাল হোসেন (৪২)। তারা সবাই গাজীপুর মহানগর এবং আশপাশের এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, ১৩ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ  ফরিদুল ইসলাম জানান, পুলিশের দুটি দল রাতে নতুনবাজার ও আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে  নির্জন একটি স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে  হাতেনাতে আটক করা হয়। তারা সকলই সক্রিয় ডাকাত দলের  সদস্য। গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর