ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডাঃ আজিজ রিমান্ডে


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৭:৩৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ- (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ককটেল বিস্ফোরণের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত রেছেন, সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল।

বুধবার (২১ মে) বিকেলে ডাঃ আব্দুল আজিজকে সিরাজগঞ্জের তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক আইভীন আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বলেন, গত আগস্ট তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আব্দুল আজিজের নেতৃত্বে হামলা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা অস্ত্রের মহড়া দেন, মারধর করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটনান। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। এই অস্ত্র বিস্ফোরক দ্রব্য কোথা থেকে এল বিষয়ে সাবেক এমপি ডাঃ আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জর করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হন ছাত্ররা। সময় সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, বিদেশি পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের ওপর হামলা চালান। হামলায় সমন্বয় সাব্বির খন্দকারসহ বেশ কয়েকজন ছাত্র আহত হন। ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে তাড়াশ থানায় মামলা করেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ- আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গত ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেন ্যাব সদস্যরা। গত এপ্রিল রাতে আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। তিনি কারাগারের বাইরে এলে বিক্ষুব্ধ ছাত্ররা তাঁকে মারধর করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন। পরে তাঁকে হত্যাচেষ্টা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠায় পুলিশ।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর