ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ মে, ২০২৫ সময় : ৪:৫৪ পিএম

গোয়াল্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ষাট(৬০) পুরিয়া হেরোইন ও ২ টি মামলার পরোয়ানা ভুক্ত আসামি সহ দুইজন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীযা হলেন, গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর শ্রীদাম দত্ত পাড়া বর্তমান দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার বাসিন্দা সাঈদ প্রমানিকের ছেলে রাকিব প্রামানিক (৩০), রাকিব পূর্বের দুইটি জিরআর পরোয়ানা ভুক্ত আসামি, অপর আসামি একই জেলা ও উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া গ্রামের বাসিন্দা গোলাম মহি উদ্দিনের ছেলে মো. জানে আলম রিপন (৩৩)।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২২ মে দিনগত রাত ৪ টার দিকে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া আইয়ুব মেম্বারের বাড়ির সামনে হতে ৬০ পুরিয়া হেরোইন ও হেরোইন বিক্রির টাকাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, আসামী রাকিব প্রামানিককে দুইটি জিআর পরোয়ানাভুক্ত মামলায় গ্রেফতার করা হয়েছে।

 

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর