ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোরে বড়াইগ্রামে দেয়ালচাপায় শিশুর মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ মে, ২০২৫ সময় : ৫:০০ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বাড়ির ধসে পড়া দেয়ালের চাপায় বিথি খাতুন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১মে) রাতে  উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে। সে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওই বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা জানান, সন্ধ্যায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি শুরু হয়। সে সময় বিথি বাড়ির ওই দেয়ালের পাশে থাকা নলকূপে হাত-পা ধুতে যায়। হঠাৎ করেই পুরোনো ও দুর্বল দেয়ালটি ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে বিথি। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


বিথির চাচাতো ভাই আব্দুল হালিম বলেন, বিথি খাতুন ছিল বাবা-মায়ের বড় সন্তান। তার ছোট ভাই রয়েছে। বাবা-মায়ের বড় সন্তান হওয়ায় আদরেই বড় হচ্ছিল। কিন্তু কী থেকে কী ঘটে গেল। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর