ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোপালগঞ্জ শহরের মধ্যে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ মে, ২০২৫ সময় : ৬:২২ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় শহরের মূল সড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গোপালগঞ্জ সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

আজ বৃহস্পতিবার(২২ মে)সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস এই অভিযানের নেতৃত্ব দেন। এসময় রাস্তার উভয় পাশের অন্ততঃ ৩০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল সহ সড়ক বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই সড়কটি প্রশস্থ করনের কাজ চললেও দীর্ঘদিন অবৈধ দখলদারদের কারনে কাজ প্রায় বন্ধ হয়ে ছিল। অবৈধ দখল মুক্ত করার পর কাজটি গতি পাবে এবং জনগনের ভোগান্তি কমবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর