ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হোটেল কর্মচারীকে হত্যা


  • আপলোড সময় : শুক্রবার ২৩ মে, ২০২৫ সময় : ৮:৪৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

শুক্রবার (২৩ মে) সকালে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে অবস্থিত হাইওয়ে রেস্ট হাউজের পিছনের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরাফাত উল্লাপাড়ার উপজেলার চড়িয়া কালিবাড়ি এলাকার সিল্কসিটি হোটেলের কর্মচারী ছিলেন।

সলঙ্গা থানার (এসআই) পুলক সরকার বলেন, ‘আরাফাত হোসেনের বাড়ি ফরিদপুর জেলায়। ঢাকায় পোশাক কারখানায় চাকরি ও পরিচয়ের সুবাদে ৩ বছর আগে তিনি রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকার এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি নিমগাছি এলাকার শ্বশুরবাড়িতেই থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হোটেলে কাজ করার কথা বলে তিনি শ্বশুরবাড়ি থেকে বের হন। আজ সকালে ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেন।'

তি‌নি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখমণ্ডল ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। নিহতের স্ত্রীর কাছে সংবাদ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর