ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ১১:৫৭ এএম

আন্তর্জাতিক ডেস্কঃ


যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা এক জোড়া চামড়ার দস্তানা নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়েছে। গত বৃহস্পতিবার ওই দস্তানা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে নিলামে তোলে ফ্রিম্যানস-হিন্ডম্যান নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান।

[];জানা যায়, ১৮৬৫ সালের ১৪ এপ্রিল ওয়াশিংটনে থিয়েটার দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ষোড়শ মার্কিন প্রেসিডেন্ট লিঙ্কন। তার মাথার পেছনে গুলি করা হয়েছিল। সেই গুলিতে প্রাণ হারান প্রেসিডেন্ট লিংকন। সেই অভিশপ্ত দিনে লিঙ্কনের রক্তমাখা চামড়ার দস্তানাজোড়া নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়।ওই রাতে তার পকেটে ছিল দস্তানা জোড়া। ওই দস্তানাসহ তার ব্যবহার করা আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয়। এর মধ্যে ১৩৬টি বিক্রি হয়েছে।

দস্তানার পর নিলামে সর্বোচ্চ দাম উঠেছে লিংকনের ব্যবহার করা একটি রুমালের। সেটি ৮ লাখ ২৬ হাজার ডলারে (১০ কোটি টাকা) বিক্রি হয়েছে। রুমালটিও সেই হামলার দিন লিংকনের পকেটে ছিল।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর