ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চাঁদাবাজদের শুধু চেহারা পরিবর্তন হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৪:৪৭ পিএম

নাটোর প্রতিনিধি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশে চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে ভেবেছিলাম যে দেশের রাজনৈতিক নেতারা এর থেকে শিখবেন। কিন্তু, কোনো মৌলিক পরিবর্তন আসেনি এ দেশে।

শনিবার (২৪ মে) দুপুরে নাটোরে একটি রেস্তোরাঁয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ড. ইউনুস সরকারকে সব সক্রিয় রাজনৈতিক দল অনুমোদন ও সমর্থন দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এ সরকার। দেশের ১৫ বছরের ইতিহাসে এ ধরনের ম্যান্ডেটওয়ালা সরকার আসেনি। সেই সরকারকে আপনি বলছেন, ম্যান্ডেট নেই। এসব কথা তো ইন্ডিয়ার অভিমত। আমরা গত ১০ মাস ধরে ইন্ডিয়ার গণমাধ্যমে যে যে বক্তব্য, যে যে শব্দে শুনছি, সব একই কথা আপনি বলছেন।

ভারতকে নিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, চৌদ্দশ' শহীদের জীবনের বিনিময়ে দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। অতএব ইন্ডিয়া থেকে তাকে ফিরিয়ে আনাটা হচ্ছে মীরজাফরি ছাড়া কিছুই না। আমরা দেখেছি যে ফখরুদ্দিন, মঈনউদ্দিনরা মিলে প্রণব মূখার্জির দরবারে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিক্রির চেষ্টা করছিল। সব ধরনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলছি যে আপনারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। দেশের স্বার্থে কোনটা প্রয়োজন তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন। কোনটা হওয়া প্রয়োজন, কোনটা প্রয়োজন নেই - সেটা নিয়ে কথা বলবেন। ১ জানুয়ারি থেকে আপনি নির্বাচিত সরকার দেখতে চান, আপনি কে? এটা রাজনৈতিক দল, ব্যক্তি, জনগণ বলতে পারে। কিন্তু কোনো বাহিনীর পুলিশ, র‍্যাব বলতে পারে না। আপনাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে। কার বক্তব্যে কে বলছে। আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি।

এবি পার্টির এ নেতা আরও বলেন, দেশে চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হয়নি। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে ভেবেছিলাম যে দেশের রাজনৈতিক নেতারা এর থেকে শিখবেন। পরবর্তীতে সে ভাবে তিনি কাজ করবেন। না শেখাটা হবে আওয়ামী লীগের মতো। হাটে-বাজারে চাঁদাবাজি, এসব বাংলাদেশে থাকবে না। গত ১৭/১৮ বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামেনি। ছাত্র-জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে। এসব কিছু পরিবর্তন করতে না পারলে, আমরা সব নাই হয়ে যাবো।

এবি পার্টির নাটোর জেলার আহ্বায়ক মো. শাহ্ আলমের সভাপতিত্বে বক্তব্যে রাখেন - এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর