ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভাঙ্গায় ইতালি প্রবাসীর বাড়ি ভাঙচুর লুটপাট


ভাঙ্গায় ইতালি প্রবাসীর বাড়িতে ব্যাপক ভাঙচুর

  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৪:৫২ পিএম

ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ইতালি প্রবাসীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা সহ বাড়িতে থাকা বিভিন্ন আসবাব পত্র ভাঙচুর করা হয়।

ঘটনাটি উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাতে জানালার গ্রিল ভেঙ্গে একদল দুর্বৃত্ত ঘরের ভিতরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। 


এই বিষয়ে ভুক্তভোগী লিটন মাতুব্বরের স্ত্রী বলেন, আমদের গ্রামে কুদ্দুস মোল্লা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আমার বিরোধী দলে থাকায় আজ রাতে আমাদের বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পুরো বাড়ি ঘর ভাঙচুর করে এছাড়াও নগদ লক্ষাধিক টাকা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় আমি থানায় আভিযোগ দায়ের করতে যাবো। আমি এই ঘটনার বিচার ও নিরাপত্তার দাবি জানাই। 


উল্লেখ্য গত ৪ মে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন কুদ্দুস মোল্লা এবং আহত হন অনন্ত ৪০ জন। পরবর্তীতে এই ঘটনায় নিহতের ছোট ভাই ফিদু মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর