ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোরে ১২০ টাকায় ২৪ জন পেলেন পুলিশে নিয়োগ


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৪:৫৬ পিএম

নাটোর প্রতিনিধি 

নাটোরে মেধা-যোগ্যতা ও মাত্র ১২০ টাকা ব্যয়ে জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন হতদরিদ্র পরিবারের ২৪ সদস্য। বৃহস্পতিবার রাত নয়টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত ২৪ জনের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন। 

এ সময় পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের উচিৎ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করা। তাদের উচিৎ, বাবা-মা এবং বাড়ির অন্যান্য সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা।

নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী’র পরিচালনায় অনাড়ম্বর ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিয়োগ বোর্ডের  সদস্য সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ এবং বগুড়া ডিএসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার হোসেন।

স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়োগপ্রাপ্তদের মধ্যে আনিকা তাবাসসুম, সিমলা খাতুন, আল শাহরিয়ার অনিক এবং তাদের অভিভাবকরা বক্তব্য রাখেন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে পর্যায়ক্রমিক পরীক্ষার প্রথম দিনে ১৬ এপ্রিল এক হাজার ৭৮১ জন প্রার্থীর শারিরিক মাপ এবং কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। দ্বিতীয় দিনের ইভেন্টে ৯৬২ জন প্রার্থী ২০০ মিটার দৌড় এবং লং জাম্প ও হাই জাম্প কার্যক্রম সম্পন্ন করেন। তৃতীয় দিনে তিনটি ইভেন্টের পরীক্ষার মধ্যে ছেলেদের সাড়ে চার মিনিটের মধ্যে এক হাজার ৬০০ মিটার দৌড় ও মেয়েদের সাত মিনিটের মধ্যে এক হাজার মিটার দৌড়, রোফ রাইডিং এবং ক্লাইম্বিং পরীক্ষায় অংশগ্রহন করেন ৪৯৫ জন। ১৩ মে লিখিত পরীক্ষায় অবত্তীর্ণ হন ২৯০ জনের উত্তরপত্র কোডিং এর মাধ্যমে প্রেরণ করে পুলিশ হেডকোয়াটারে মূল্যায়ন করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩১ জনকে গতকাল দিন ব্যাপী মৌখিক পরীক্ষায় আমন্ত্রণ জানানো হয়। ৩১ জনের মধ্যে ২৪ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন, অপেক্ষমান তালিকায় আছেন দুইজন।


এ সম্পর্কিত আরো খবর