ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ নেতা বহিষ্কার : তদন্ত কমিটি গঠন


  • আপলোড সময় : শনিবার ২৪ মে, ২০২৫ সময় : ৬:৩০ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

 

জামালপুরের সরিষাবাড়ীতে দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার ও শনিবার তাদেরকে বহিষ্কার করা হয়। এদিকে হতদরিদ্রদের’ জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার (২৪ মে) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিসা রিসিল বলেন, চাল বিতরণে অনিয়মের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহকে আহ্বায়ক করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল ও মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন কে সদস্য করে কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এদিকে উপজেলা বিএনপি, যুবদল ও শ্রমিকদল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দলীয় নীতি ও আদর্শ বিরোধী সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম এর স্বাক্ষরিত পত্রে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রিপন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুজ্জামান আদম ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার এর যৌথ স্বাক্ষরে পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ১ সুজন শেখ ও শনিবার উপজেলা যুবদলের আহ্বায়ক এ.কে.এম ফয়জুল কবির তালুকদার শাহীন ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম এর যৌথ স্বাক্ষরে একই অভিযোগে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুসহ তিনজনকেই তাদের প্রাথমিক সদস্য পদসহ ও সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়।

 

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, বিএনপিতে কখনো দূর্ণীতিবাজ কারো জায়গা হবে না। ব্যক্তির দায় কখনও দল নিবে না। ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। ২ জনকে ভিডিওতে দেখা গেলেও ওই ভিডিওতে একজনকে ৬ হাজার টাকার ‘চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’-এ কথা বলতে শোনা গেছে। কণ্ঠটি পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর। তাই তাকেও বহিষ্কার করেছে যুবদল।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর