রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের
রূপগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভূমি মেলা ২০২৫। গতকাল ২৫মে
রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
ভূমি
ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবার অগ্রগতি নিয়ে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, পূর্বাচল
রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোঃ তাছবীর হোসেন প্রমুখ।
পরে
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের
নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। অনুষ্ঠান শেষে পুরস্কার
বিতরণ এবং ডিজিটাল সেবার প্রদর্শন করা হয়।
আকাশজমিন/আরআর